• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামে ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১৭৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
ধরা দুই রোহিঙ্গা যুবক।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আরকান সড়কের এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া মৃত সোনা মিয়ার ছেলে সৈয়দ আলম (২১) ও নুর মোহাম্মদের ছেলে নুর আলম (১৯)।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা সৈয়দ আলম ও নুর আলমকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাদের পকেটে পলিথিন মোড়ানো অবস্থায় এক হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সৈয়দ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বাকলিয়া থানায় একটি মামলা রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ইয়াবাসহ গ্রেফতার দুই রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন