• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

চট্টগ্রামে ইয়াবাসহ কক্সবাজার আল হেরা নূরানী একাডেমীর শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক : / ৪৯৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী এস আলম পরিবহনে অভিযান চালিয়ে খোরশেদ আলম নামে একব্যক্তিকে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক সানাউল্লাহ মিয়া এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজারের উত্তর পাশে ঢাকাগামী এস আলম পরিবহণের যাত্রী খোরশেদ আলমকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন।

উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগা বিল এলাকার আব্দুর রহমানের ছেলে খোরশেদ আলম বর্তমান বসবাস করছে কক্সবাজার খুরুশকুল ইউনিয়নের পালপাড়া এলাকায়।

খোরশেদ কক্সবাজার আল হেরা নূরানী একাডেমী এর সহকারী শিক্ষক এবং কক্সবাজার হাসেমিয়া মাদ্রাসা এর ছাত্র । উখিয়া হাজীপাড়া এর বদি আলম তার সাথে এই ইয়াবা পাচারে জড়িত বলে সে প্রাথমিকভাবে জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন