• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

চট্টগ্রামে ইয়াবাসহ কক্সবাজারের স্বপ্না ও নুরজাহান আটক

জয়নাল উদ্দিন: / ৫৪২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

চট্টগ্রাম শহরের কর্ণফুলী শাহ আমানত সেতু টোল প্লাজার এলাকায় ঈগল ও মারছা বাস থেকে ইয়াবাসহ দুই মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্টো (উত্তর) এর টিম। কক্সবাজার থেকে চট্টগ্রাম পাচারকালে শনিবার (৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে তাদের আটক করা হয়েছে।

তারা হলেন- কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ চন্দ্রিমা মাঠ ( সেলিম টাওয়ার) এলাকার মৃত আবু ছৈয়দের মেয়ে মরিয়ম আক্তার ওরফে স্বপ্না (২২)। তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।

অন্যদিকে ৯৫০ পিস ইয়াবাসহ আটক হন কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ খাজা মঞ্জিল এলাকার মৃত ওসমান গণির স্ত্রী নুরজাহান বেগম (৪০) কে। নুরজাহান একই এলাকার মৃত নাজির হোসেনের মেয়ে। ইয়াবাসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন