• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় যাত্রীবাহি বাস-পিকআপ সংঘর্ষ : চালক নিহত

নিজস্ব প্রতিদেক / ৩৪৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ গাড়ির চালক হাবিব উল্লাহ (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন যাত্রী কমবেশী আহত হয়।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের উপজেলার উত্তর হারবাংস্থ পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত গাড়ির চালক হাবিব উল্লাহ ভোলা জেলার বোরহানউদ্দিন থানার হাকিমুদ্দিন ইউনিয়নের হাসান নগর এলাকার মোতালেব হোসেনের ছেলে। এছাড়াও আহতরা হলেন, পিকআপ গাড়ির যাত্রী সিলেট সদর থানা এলাকার আবদুল মতিনের পুত্র ব্যবসায়ী আবু তালেব ও বাসের যাত্রী সংবাদকর্মী মোস্তফা কামাল আহত হয়।

চিরিংগা হাইওয়ে থানার (এসআই) টিটু দত্ত জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি সেঁজুতি এসি বাসের সাথে কক্সবাজারগামী পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক গাড়ির ভিতরে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করার পর তিনি মারা যান। আহতকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন