• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় মাটিতে পুঁতে রাখা সেই মৃত হাতি উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৩৩৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

এম জাহেদ চৌধুরী:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং সংরক্ষিত বনাঞ্চল থেকে মাটিতে পুঁতে রাখা একটি মৃত হাতি উদ্ধার করেছে বনবিভাগের কর্মকর্তারা। বিদ্যুতের তারে জাড়িয়ে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ছড়াখোলা এলাকার একটি গর্ত কুড়ে মৃত হাতিটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও বনকর্মীরা জানান, গত মঙ্গলবার রাতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ছড়াখোলা এলাকায় একটি হাতির পাল ধান খেতে আসে। এসময় ধান রক্ষা করতে দেয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায় একটি হাতি। পরে ধান খেতের মালিকরা গোপনে হাতিটিকে গর্ত করে মাটিতে পুঁতে ফেলে।

শনিবার ওই হাতিটির শরীরের একটি অংশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে হারবাং বনবিট কর্মকর্তাদের খবর দেন

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জ কর্মকর্তা শাহীন বিপ্লব বলেন, শনিবার স্থানীয় লোকজন ও বনকর্মীদের মাধ্যমে জানতে পারি একটি হাতি মারা গেছে। এরপরই ঘটনাস্থলে গিয়ে বনকর্মীদের সহযোগিতায় মাটির গর্তে পুঁতে রাখা হাতিটি উদ্ধার করা হয়।

পরে চকরিয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী ও ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী ভেটেরেনারি সার্জন মোস্তাফিজুর রহমান হাতিটির ময়নাতদন্ত করেন।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শক দিয়ে হাতিটিকে হত্যা করা হতে পারে। কারণ হাতিটির শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি। এ ঘটনায় চকরিয়া থানায় জিডি করা হয়েছে।

ডা. সুপন নন্দী বলেন, মৃত হাতিটি পুরুষ। বয়স আনুমানিক ১৫-১৮ বছর। ওজন প্রায় ২টন হবে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে হাতিটি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত মঙ্গলবার ভোরে উপজেলার খুটাখালী ইউননিয়নের পূর্ণগ্রাম বনবিট এলাকার হাইথারাঘোনা গ্রামে একটি হাতিকে মাথায় গুলি করে হত্যা করা হয়। হাতির বয়স আনুমানকি ১২-১৫বছর। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় একজনকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন