• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ভোট না দেওয়ায় বৃদ্ধ বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিদেক / ৩৬২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

এম জাহেদ চৌধুরী:
কক্সবাজারের চকরিয়ায় ঘোড়া প্রতিকে ভোট না দেওয়ার অজুহাত তুলে বৃদ্ধ আকবর আহমদ (৬০) ও তার দুই ছেলে মোর্শেদ আলম (৩৮) ও জমসেদ আলম (৩৫) কে পিটিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থী মক্কি ইকবাল হোসেনের সমর্থকরা।

বুধবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার কৈয়াবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খোজাখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত পিতা ও দুই ছেলেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত বৃদ্ধ আকবর আহমদ জানান, বুধবার রাতে দিকে অতর্কিতভাবে মক্কি ইকবাল হোসেনের ৪-৫জন সমর্থক লাঠিসোটা নিয়ে ঘোড়া প্রতিকে ভোট না দেয়ার কথা বলে আমাদের উপর হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি আরো বলেন, চশমা প্রতিকের পক্ষে কাজ করায় আমাদের উপর হামলা চালানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন