• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ব্যালট পেপার বিনষ্টের অভিযোগে মামলা: প্রিজাইডিং অফিসার কারাগারে

নিজস্ব প্রতিদেক / ৭১৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

এম জাহেদ চৌধুরী :

কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার বিনষ্টের অভিযোগে আটক পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ছোট ভেওলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মজিবুর রহমান (৪৫) এর বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) রাতে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। ওই মামলায় তিনি এখন কারাগারে রয়েছেন।

আটক হওয়া মজিবুর রহমান মহেশখালী উপজেলার কালারমারছাড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের সুলতান আহমদের ছেলে ও বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়।

ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছোট ভেওলা স. প্রা. বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পান মজিবুর রহমান। ভোট চলাকালীন তিনি কিছু ব্যালট পেপার নিয়ে কেন্দ্রের বাইয়ে ভবনের তৃতীয় তলায় যাওয়ার সময় উক্ত কেন্দ্রের পোলিং এজন্টেরা তাতে বাধা দেন।
এ বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

পরে দায়িত্বরত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কক্সবাজারের ২ জন অতিরিক্ত পুলিশ সুপার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। দুপুর ৩টা ৪০ মিনিটের সময় তার প্যান্টের পকেটে বিনষ্ট করা চেয়ারম্যান নির্বাচনের ৫১ টি, সংরক্ষিত সদস্যের ৬০টি ও সাধারণ সদস্যের ৫৫টি ব্যালট পেপার উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, ২৮ নভেম্বর ভোট চলাকালীন ব্যালট পেপার বিনষ্ট করে পকেটে করে নিয়ে যাওয়ার খবর পেয়ে প্রিজাইডিং অফিসার মজিবুর রহমানকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ব্যালট পেপার বিনষ্ট করাসহ ভোট কেন্দ্র হতে ব্যালট পেপার বাইরে নিয়ে যাওয়া এবং সরকারী দায়িত্ব পালনে ব্যর্থতা ও সরকারী পদমর্যাদার অপব্যবহার করার অপরাধে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন