• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

চকরিয়ায় অনলাইন জুয়া দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সরাসরি নির্দেশনার প্রেক্ষিতে কক্সবাজারের চকরিয়ায় অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার মোহাম্মদ জামাল উদ্দিন (২৮), চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকবরিয়া পাড়ার আব্দুল মান্নান (৩৭) এবং কাহারিয়াঘোনা এলাকার জাহিদুল ইসলাম (২১)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অবৈধ অ্যাপসের মাধ্যমে অনলাইন ক্যাসিনো খেলার স্মার্টফোন জব্দ করা হয়েছে এবং জব্দকৃত মোবাইলে জুয়ার বিভিন্ন অ্যাপস পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন