• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

চকরিয়া সেনা কর্মকর্তা হত্যা : সহযোগি এনামসহ ডাকাত নাছির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: / ১৬৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজার চকরিয়ার আলোচিত সেনা কর্মকর্তা লেঃ তানজিম সরোয়ার নির্জন হত্যাকান্ডের মূল হোতা নাছির উদ্দিন ওরফে ডাকাত নাছির ও তার সহযোগি ডাকাত এনামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ এবং যৌথবাহিনীর অভিযানে। চকরিয়া মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ডাকাত নাছির সেনা কর্মকর্তার গলায় ছোরার আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন এবং ডাকাত এনাম সহযোগি বলে দাবী র‌্যাবের।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।
ডাকাত নাছির চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ড ডুমখালী রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে এবং এনামুল হক এই ইউনিয়নের ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

র‌্যাব জানিয়েছে- ২৩ সেপ্টেম্বর চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে একদল ডাকাত ডাকাতি সংগঠনের জন্য সমাবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অভিযান টিমের ইনচার্জ লেঃ তানজিম সরোয়ার নির্জন এর নের্তৃত্বে যৌথ বাহিনী আনুমানিক রাত ৩ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হলে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যগণ ডাকাতদের গ্রেপ্তারের লক্ষে তাদের পিছু পিছু ধাওয়া করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম ধাওয়া করে নাছির উদ্দিন’কে ধরে ফেলেন। পরবর্তীতে ধৃত নাছির উদ্দিনসহ আরো দুই থেকে তিন জন ডাকাত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার’কে ধারালো ছুরি দ্বারা হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনা ও পুলিশ সদস্যগণ তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব উক্ত হত্যাকান্ডের পরবর্তী ছায়াতদন্তসহ ঘাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে। উক্ত ঘটনার বিষয়ে সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যা চকরিয়া থানার মামলা নং-৪৪/৩৬৬, তারিখ ২৫/০৯/২০২৪, ধারা-৩৯৯/৪০২/৩৩৩/৩৫৩/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দলের নের্তৃত্বে যৌথবাহিনী ২৭ সেপ্টেম্বর আনুমানিক ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া মধ্যম কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর ঘটনার মূল হত্যাকারী ডাকাত নাছির উদ্দিনসহ হত্যাকান্ডে জড়িত তার সহযোগী ডাকাত এনামকে দুইটি দেশীয় তৈরী বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীদ্বয় হত্যাকান্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন