• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

চকরিয়া-পেকুয়া ছাত্রফোরাম : চবি’র নেতৃত্বে সায়েদ কবির-আরফাতুল ইসলাম

পেকুয়া প্রতিনিধি: / ১৬৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার চকরিয়া-পেকুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম’ এর নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মোহাম্মদ সায়েদ কবির এবং সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম। বৃহস্পতিবার (০৭ শে সেপ্টেম্বর) আগামী ০১ বছরের জন্য চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র একাদশ কার্যকরী কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়।

কমিটি সূত্রে জানা যায়, সভাপতি হিসেবে চারুকলা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সায়েদ কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইতিহাস বিভাগের শিক্ষার্থী আরাফাতুল ইসলামকে মনোনীত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক: ০১- মোহাম্মদ শহিদুল ইসলাম ফয়সাল (২০১৮-১৯), সাংগঠনিক সম্পাদক ০২- সুফাইদা জান্নাত খুকি (২০১৮-১৯), সাংগঠনিক সম্পাদক ০৩- আসিফ রায়হান (২০১৯-২০)। দপ্তর সম্পাদক: ০১- গোলাম মোস্তফা (২০১৯-২০), দপ্তর সম্পাদক ০২- সাখাওয়াত হোসেন সাইমুন৷ (২০১৯-২০)। অর্থ সম্পাদক: আল নাহিয়ান ইশাত (২০১৯-২০), ছাত্রী বিষয়ক সম্পাদক: সোলতানা কবির সাথী (২০১৯-২০)।

কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ সায়েদ কবির বলেন, কৃতজ্ঞতা তাদের প্রতি যারা আমাকে এই সংগঠনের দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। আমি শিক্ষার্থীদের পাশে থেকে তাদের যেকোনো সহযোগিতায় সর্বদা নিয়োজিত থাকবো। আমাদের এই সংগঠনটিকে বহুদূর নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা কামনা করি।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম বলেন, কৃতজ্ঞতা ফোরামের সংশ্লিষ্ট সকলের প্রতি। আমরা ফোরামের পূর্বের নির্ধারিত প্রোগ্রামগুলো ছাড়াও সময়োপযোগী নতুন নতুন উদ্যোগ নিব এবং বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা থাকবে। সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় চকরিয়া-পেকুয়া ছাত্রফোরাম অনেকদূর এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করছি।

উল্লেখ্য, “চকরিয়া-পেকুয়া ছাত্রফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” ২০০৪ সালে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে এই ফোরাম ১৯ বছর পূর্ণ হয়েছে। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি বিভিন্ন শিক্ষামূলক এবং সামাজিক কাজ করে আসছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগঠনটি বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম, বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ, চড়ুইভাতি, নবীন বরণসহ বিভিন্ন প্রোগ্রাম করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন