• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

চকরিয়ায় মৎস্য প্রজেক্টে ছুরিকাঘাতে যুবক নিহত

চকরিয়া প্রতিনিধি: / ১০৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা ডুলাহাজারা ইউনিয়নে সোলার প্যানেলের বাল্ব লাগানো নিয়ে ছুরিকাঘাতে আজিজুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ( ২ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই ইউনিয়নের নতুন ঘোনা মৎস্য প্রজেক্টে এ ঘটনা ঘটে। নিহত আজিজ ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর গ্রামের সালেহ আহমদের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার।

তিনি বলেন, ‘ এলাকার লোকজন থেকে জানতে পেরেছি নতুন ঘোনায় মৎস্য প্রজেক্টে সোলার প্যানেল থেকে বাল্ব লাগানো নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আজিজুর রহমানকে ছুরিকাঘাত করে অন্যজন। এতে ঘটনাস্থলেই মারা যায় আজিজ। ‘

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। ছুরিকাঘাত করা যুবকের পরিচয় পেয়েছি। তাকে আটকের চেষ্টা চলছে। রাত সাড়ে ১০ টার দিকে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন