• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাই : প্রধান আসামী রাকিব বন্দুকসহ গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি / ১২৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
বন্দুকসহ গ্রেপ্তার রাকিব।

কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মোরাপাড়ায় পুলিশের তিন সদস্যকে কুপিয়ে অস্ত্র ছিনতাই মামলার প্রধান আসামী রাকিবকে (১৯) একটি দেশীয় তৈরী বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোররাতে হাফালিয়াকাটার মোরাপাড়া থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব (১৯) মোরাপাড়ার আব্দুর রশিদের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার।

তিনি বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হারবাং ফাঁড়ির এসআই শামীমের নেতৃত্বে পুলিশের তিন সদস্য নিয়মিত টহলে বের হয়। ওই সময় সড়কে ছুরি হাতে এক তরুণকে দেখতে পেয়ে দাঁড়াতে বললে সে পুলিশ দেখে চিৎকার দিতে দিতে দৌড়ে পালায়। তার চিৎকার শোনে পাড়ার অর্ধশত নারী-পুরুষ দা,রড়,লাঠি-সোঁটা নিয়ে বের হয়ে পুলিশকে কুপিয়ে জখমের পর একটি শর্টগান ছিনিয়ে নিয়ে যায়।

বুধবার সকালে ছিনতাই হওয়া অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তিনি আরও বলেন, এ ঘটনায় এসআই অপু দে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসমী করে থানায় মামলা দায়ের করে। বুধবারই এজাহারনামীয় অভিযুক্ত ১৫ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার ভোররাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে মামলাটির প্রধান আসামী রাকিবকে দেশীয় তৈরী বন্দুকসহ গ্রেপ্তার করে।

ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া রাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে তাকে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন