• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ঘোনার পাড়ার সোলাইমানসহ আটক ৫ : অভিযানে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ৪৭৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগান এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১৫ জানিয়েছে, আটকরা চিহ্নিত ডাকাত এবং ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। রবিবার (২ জুন) রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে মো. ফেরদৌস, কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার মৃত শামসুল আলমের ছেলে মিজানুর রহমান, মধ্যম নতুন বাহার ছড়ার মো. আজিজের ছেলে মো. ইসমাইল প্রকাশ শতাব্দী, দক্ষিণ ঘোনার পাড়ার মৃত আবুল কালামের ছেলে মো. সোলাইমান বাচ্চু ও লাইট হাউজ এলাকার আবদুর রহিমের ছেলে মো. ফয়সাল।

এসময় দুটি ধামা (কাটারি), ১টি সেলাই রেঞ্জ, ১টি ডুয়েল এলইডি টর্চ লাইট, ১টি বড় ছুরি, ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্রশস্ত্রের ভয়-প্রীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানাবিধ অপরাধের সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন