• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ঘুমধুমে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ৫৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নে র‌্যাব-১৫ ও কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ১৬ হাজার ইয়াবাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছেন- ২০ অক্টোবর রাতে সীমান্ত এলাকা থেকে মাদক কারবারীরা ইয়াবা নিয়ে নাইক্ষ্যংছড়ির দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অস্থায়ী যৌথ চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় রেজিষ্টেশন বিহীন একটি সিএনজি সন্দেহ জনকভাবে চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের হেফাজতে ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করেন। পরবর্তীতে মাদক কারবারীদের তল্লাশী করে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি’টি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন- নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের মো. ফরিদ আলমের ছেলে মো. শাহ জাহান, আব্দুর রহিমের ছেলে আনোয়ার ইসলাম ও সৈয়দ হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন। এসময় তাদের এক সহযোগিও পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন