• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

নিজস্ব প্রতিদেক / ২২০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

বিশাল অংকের বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

তবে আগের অর্থবছরের তুলনায় তা ৭ হাজার কোটি টাকা কম। ২০১৯-২০ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ঋণ গ্রহণের লক্ষমাত্র ছিল ২৭ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানান।

বৈদেশিক সহায়তা এবং অভ্যন্তরীণ উৎস-এ দুইভাবে প্রতিবছর ঋণ নিয়ে থাকে সরকার। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ও সঞ্চয়পত্র খাত থেকে ঋণ নেয়া হয়। 

বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে ৮০ হাজার ১৭ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা।

জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের সূত্রে জানা যায়, আগের অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ২৭ কোটি টাকা। তবে বিক্রি না হওয়ায় সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে ১১ হাজার ৯২৪ কোটি টাকায় নামিয়ে আনা হয়। 

তবে জুলাই থেকে ফেব্রুয়ারি মাসে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ৯ হাজার ৬৬৫ কোটি ৮৮ লাখ টাকা। কিন্তু চলতি অর্থবছরে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে কাড়াকড়ি আরোপ করায় ব্যাপক হারে কমে গেছে সঞ্চয়পত্র বিক্রি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন