• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় ঘরে ঢুকে রোহিঙ্গা মাঝিকে হত্যা

নিজস্ব প্রতিদেক / ১৬৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
ফাইল ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে শাহাব উদ্দিন (৩৫) নামে এক সাব মাঝিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোররাতে উখিয়ার কুতুপালং ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

মৃত মাঝি ওই ক্যাম্পের ৮/১৪নং ব্লকের মৌলভি মনির আহমদের ছেলে। তিনি ওই ক্যাম্পে সাব মাঝি এবং স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করতেন।

বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিড়িয়া) ফারুক আহমেদ বলেন, ‘দুষ্কৃতকারীদের একটি দল একজন সাব মাঝির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। বিষয়টি টের পেয়ে ভিকটিম শাহাব উদ্দিন ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে দুষ্কৃতকারীরা তাকে ধরে ফেলে। এরপর বুকের মাঝখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এটি টার্গেট কিলিংয়ের একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন