• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

মোহাজের পাড়ার জুনাইদসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার : মূলহোতা শনাক্ত

নিজস্ব প্রতিদেক / ৫৬৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
দুই ইয়াবা কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ২ হাজার ৯ শত ৫০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার (১৪ মে)রাত ৮ টার দিকে কক্সবাজার শহরের পর্যটন জেনের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃতরা হল- কক্সবাজার শহরের মহাজের পাড়া এলাকার মোঃ হোসেনের ছেলে জুনায়েদ (২৮) এবং কলাতলী মেরিন ড্রাইভ সড়কের আলমগীরের ছেলে মোঃ ইয়াছিন (১৯)

কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম কলাতলী মেরিন ড্রাইভ সড়কের প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত থেকে বিশেষ ধরনের কচ টেপ দ্বারা মুড়ানো প্যাকেট থেকে ২ হাজার ৯ শত ৫০ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য পৌনে নয় লাখ টাকা।

আসামীদের জিজ্ঞাসাবাদে এই মাদক চালানের সাথে জড়িত মূল হোতাদের সন্ধান পাওয়া গেছে,যাদের কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।

অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার ডিবির ওসি সাইফুল আলম জানান, মেরিন ড্রাইভ সড়কে ইয়াবার বড় একটি চালান হস্তান্তর হবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন কে গ্রেফতার করেছি। এই ঘটনায় এক মূল হোতার সন্ধান পেয়েছি,তাকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন