• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

গোল দিয়েই কাঁদলেন ডি মারিয়া

নিজস্ব প্রতিদেক / ২১৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
লুসাইল আইকনিক স্টেডিয়ামের ফাইনালে শুরুতেই চমক আর্জেন্টিনার। টুর্নামেন্ট জুড়ে দাপুটে ফুটবল খেলা ফ্রান্সকে ৩৮ মিনিটের মাথায়ই ২ গোল দিয়ে ফেলেছে লিওনেল মেসির দল। তাতে ৩৬ বছরের শিরোপাখরা কাটানোর দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে দলটি। ব্যবধান দ্বিগুণ করার গোলটা করে তাই আবেগ আর ধরে রাখতে পারেননি ডি মারিয়া। ফ্রান্সের জালে বল জড়িয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন এ তারকা।

৩৮তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পান হুলিয়ান আলভারেজের পাস থেকে ডি বক্সের ভেতরে বল পান আনহেল ডি মারিয়া। চমৎকার শটে ফ্রান্সের গোলকিপার উগো লরিসকে পরাস্ত করেন ডি মারিয়া।

এর আগে ২২তম মিনিটে আর্জেন্টিনাকে পেনাল্টিটাও এনে দেন মারিয়া। বক্সের ভেতর তাকে ফাউল করেন উসমান দেম্বেলে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি শিমন মারচিনিয়াক। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি মেসি।

এবারের বিশ্বকাপের শুরু থেকেই ইনজুরিতে ভুগছেন ডি মারিয়া। খেলতে পারেননি বিশ্বকাপের অনেকগুলো ম্যাচই। গত তিন ম্যাচেও ছিলেন না শুরুর একাদশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন