• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

গেন্দা ফুল: রতন কাহারকে ৫ লাখ রুপি দিলেন বাদশা

নিজস্ব প্রতিদেক / ৩২৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

লোকশিল্পী রতন কাহারের নাম কিছুদিন আগেও ক’জনইবা জানতো! ‘গেন্দা ফুল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর সুবাদে এখন ব্যাপক আলোচিত তিনি। জীবনে কখনও এমন লাইমলাইট উপভোগ করা হয়নি ওপার বাংলার এই শিল্পীর।

সত্তর দশকে বেশকিছু লোকজ আঙ্গিকের গান সৃষ্টি করেছিলেন রতন কাহার। এর মধ্যে অন্যতম ‘বড় লোকের বিটি লো’। এটাই ব্যবহৃত হয়েছে ‘গেন্দা ফুল’ গানে। তবে তার নাম কোথাও উল্লেখ নেই।
এ নিয়ে বিতর্কের মুখে পড়েন র‌্যাপার বাদশা। তিনিই ‘গেন্দা ফুল’-এর সংগীতায়োজন করেছেন। তবে ‘বড় লোকের বিটি লো’ কার লেখা তা নাকি জানতেন না! তাই এটাকে বাংলা লোকগান হিসেবে ব্যবহার করেছেন ৩৪ বছর বয়সী এই র‌্যাপার।
তবে রতন কাহারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খোলেন বাদশা। তিনি বলেছিলেন, ‘লকডাউন না থাকলে রতন কাহারের সঙ্গে গিয়ে দেখা করতাম। তাকে যেকোনও উপায়ে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। শুনেছি তিনি আর্থিক কষ্টে আছেন।’
কথা দিয়ে কথা রেখেছেন বাদশা। প্রবীণ লোকশিল্পীর কাছে পাঁচ লাখ রুপি পাঠিয়েছেন তিনি।
বাদশার প্রতিনিধিরা সোমবার (৬ এপ্রিল) রতন কাহারের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে এই অঙ্ক জমা দেন। সম্মানি পেয়ে খুবই খুশি পশ্চিমবঙ্গের বীরভূমের থাকা লোকশিল্পী। র‌্যাপারকে ফোনে ধন্যবাদ জানিয়েছেন তিনি। লকডাউন শেষ হলে বাদশাকে বাড়িতে আসার আমন্ত্রণ জানান তিনি।
‘গেন্দা ফুল’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এতে ‘বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল/এমন মাথায় গেঁথে দেবো লাল গেন্দা ফুল’ লাইনগুলো গেয়েছেন পায়েল দেব। হিন্দি ও পাঞ্জাবি অংশ গেয়েছেন বাদশা নিজেই।
সনি মিউজিক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে গত ২৬ মার্চ মুক্তি পায় ‘গেন্দা ফুল’ গানের মিউজিক ভিডিও।এখন পর্যন্ত প্রায় ১৪ কোটি বার দেখা হয়েছে এটি।
রতন কাহার সংবাদমাধ্যমে জানান, ১৯৭৬ সালে তার লেখা ‘বড় লোকের বিটি লো’ গানটি স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু গীতিকবি হিসেবে তার নাম উল্লেখ না করে ‘প্রচলিত গান’ বলা হয়েছিল এটিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন