• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

গৃহবধূ অপি হত্যা: চকরিয়ায় লাশের গাড়ি নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিদেক / ৩৫১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
চকরিয়া খুটাখালী সকালে লাশের গাড়ী সামনে নিয়ে প্রতিবাদ মিছিল| ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার সীমাবর্তী পার্বত্য লামায় গৃহবধু নুরে বিন তাসফিয়াকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় চকরিয়া খুটাখালী মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে লাশের গাড়ী সামনে নিয়ে প্রতিবাদ মিছিল করেছে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীরা।

জানা যায়, সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আড়াই মাইল এলাকায় এ ঘটনা ঘটেছে। তাই অপি হত্যার বিচারের দাবীতে (১২ অক্টোবর) কিশলয় স্কুল গেটের সামনে লাশবাহি গাড়ী সামনে রেখে প্রতিবাদ মিছিল করে শিক্ষার্থীরা।

নিহত নুরে বিন তাসফিয়া অপি (১৯) ওই এলাকার মো. মিরাজের স্ত্রী। আর মিরাজ অত্র ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিমের ছেলে। তবে নিহত গৃহবধূ চকরিয়ার খুটাখালী ইউপির ২নং ওয়ার্ডের স্কুল পাড়া গ্রামের নুরুন্নবীর মেয়ে।

প্রতিবাদ মিছিলে শিক্ষার্থীরা বলেন, আমাদের সাথে নিহত অপি যখন পড়াশোনা করত। তখন থেকে মেধাবী অপির স্বভাব চরিত্র সকলের চেয়ে উত্তম ও ভাল চরিত্রের অধিকারী ছিল। এমন বোন কখনো কারো সাথে অন্যার করবে আমরা বিশ্বাস করি না। তাই আমাদের বিশ্বাস আমাদের বোনকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। অপি কখনো আত্মহত্যা করতে পারেনা।

তার প্রমাণ অপির পরিবার বলেছেন, নিহত অপির শরীরে যথেষ্ট নির্যাতনের চিহ্ন রয়েছে। তাই ঘাতক স্বামী মিরাজের বিচার চাই। এতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন শিক্ষার্থীরা।
নিহত অপির বাবা নুরুন্নবী বলেন, আমার মেয়ে কেন এতবড় ঘটনা ঘটাল জানিনা। তবে আমার মেয়ের গায়ে শারিরীক নির্যাতনের যথেষ্ট চিহ্ন আছে এইটুকু জানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন