কক্সবাজার অফিস:
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল কাচিখোলা গ্রামে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিঝ বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র জুনাইদুল করিম (৮) এবং মো. হোছনের ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১১ এপ্রিল) বিকালের দিকে বাইশারী ও গর্জনিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ফারিখাল নামক স্থানে।
প্রত্যক্ষদর্শী মৃত শিশুটির বড় ভাই মো. সাঈদী জানান, তার ছোট ভাইসহ গ্রামের আরো কয়েকজন শিশুদের সাথে বাড়ীর পার্শ্ববর্তী খালে গোসল করতে যায়। গোসল শেষে তার ছোট ভাই জুনাইদুল করিমকে খুজে না পেয়ে বাড়ীতে মা বাবাকে জানালে দ্রুত খালে গিয়ে দেখতে পায় শিশু সন্তানের লাশ পানিতে ভেসে রয়েছে। এসময় এলাকার লোকজন পানিতে নেমে শিশুটি উদ্বার করে।
রামু গর্জনিয়া পুলিশ ফাড়ির উপ পুলিশ পরিদর্শক মাহবুবুল আলম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।