• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

খুরুস্কুল রাস্তার মাথায় ফুটপাত দখল : প্রতিবাদ করলেই অমানুষিক নির্যাতন

বিশেষ প্রতিবেদক: / ১১৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজার শহরের ব্যস্ততম এলাকা খরুশকুল রাস্তার মাথার ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। বছরের পর বছর এ অবস্থা চললেও পৌরসভা ফুটপাত দখলমুক্ত করতে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসী ও পথচারীদের। তাদের মতে, স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না পথচারীরা। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। অন্যদিকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

অভিযোগ উঠেছে, এ সুযোগকে কাজে লাগিয়ে উক্ত ফুটপাত ও সড়ক ভাড়া দিয়ে হকারদের দোকান বসানোর বিনিময়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ করলেই চলে অমানুষিক নির্যাতন। নির্যাতনের শিকার ভুক্তভোগী মিজানুর রহমান নামে এক ব্যক্তি কক্সবাজার সদর মডেল থানায় হাজির হয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে একটি এজাহারও করেছে।

এইজাহারের ভিত্তিতে জানা যায়, খুরুস্কুল রাস্তার মাথায় মাদক কারবারি ও অস্ত্রধারী শক্তিশালী সিন্ডিকেট ফুটপাত দখল করে হকার, মাছ বাজার, ভ্যান গাড়ি, টমটম ও সিএনজি স্টেশন বসিয়ে অবৈধভাবে চাঁদাবাজি করে থাকে। ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকার কারণে পথচারীরা চলাচল করতে না পারায়, বাধ্য হয়ে প্রধান সড়কের উপর দিয়ে চলাচল করতে হয় ফলে রাস্তার মাথায় সারাক্ষণ যানজট লেগে থাকে এবং অনেক সময় সড়ক দুর্ঘটনাও ঘটে। এই চাঁদাবাজ ও শক্তিশালী সিন্ডিকেট ভয়ের স্থানীয়রা মুখ খুলতে চাই না। প্রতিবাদ বা মুখ খুললেই তার ওপর চলে নির্যাতন ও হত্যার হুমকি। গত ১১ সেপ্টেম্বর তারাবনিয়ে ছড়া এলাকার ৭ নং ওয়ার্ডের আব্দুল মোতালেবের পুত্র মিজানুর রহমান বাড়ি ফেরার পথে ফুতপাত দিয়ে চলাচলে বাঁধা গ্রস্ত হলে প্রতিবাদ করলে ওই চাঁদাবাজ সিন্ডিকেট কর্তৃক ৫/৬ সন্ত্রাসী মাধ্যমে নির্যাতনে শিকার হয়। অভিযোগে উল্লেখ্য যে মিজানুর রহমানকে দা, লাঠি, রড ও অস্ত্র নিয়ে মারধর করে এবং ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

শুধু তা নয়- তাকে আরো ভয়ংকর হুমকি দিচ্ছে, কোন রকম মামলা করলে জানে মেরে ফেলবে। তখন তিনি নিরুপায় হয়ে নির্যাতনের শিকার ভুক্তভোগী মিজানুর রহমান ৫ জনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন। এজারভুক্ত আসামিরা হচ্ছে দক্ষিণ তারাবনিয়ার ছড়া মোহাম্মদ রফিক প্রকাশ বেদাইয়া ছেলে (১) হেলাল উদ্দিন (২) মোহাম্মদ রোহাল (৩) মোহাম্মদ রুবেল, (৪) বাবু (প্রকাশ টুকাই বাবু,(৫) মোহাম্মদ বেলাল উদ্দিন।

সূত্র মতে, এদের প্রধান পেশা হচ্ছে মাদক কারবারি ও চাঁদাবাজি করা। চাঁদাবাজি করে এরা দৈনিক ভাড়া বাবদ নেওয়া হয় ১০ থেকে ১৫ হাজার টাকা সাধারণ জনগণ থেকে হাতিয়ে নেয়। এদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলেও জানা যায়।

নাম প্রকাশ না করার শর্তে,আশপাশের কিছু বাড়িওয়ালাও ফুটপাত-সড়ক দখল করে দোকান বসিয়েছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তার মাথায় ফুটপাত ও সড়ক হকারদের দখলে। সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ এসব দোকানে হরেক খাদ্যদ্রব্য ও পণ্য বেচাকেনা চলছে। ফলে চলাচলের জায়গা না থাকায় বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তবে এসব দেখার যেন নেই কেউ।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কক্সবাজারের প্রথিতযশা সাংবাদিক মঈনুল হাসান পলাশ তাঁর ব্যক্তিগত পেইসবুকে একটি পোষ্ট দিয়েছেন।

সেখানে তিনি লিখেন- দীর্ঘ পাঁচটা বছর কক্সবাজার শহরের মানুষকে অমানুষিক কষ্ট দিয়ে প্রধান সড়কটা নতুন করে বানিয়েছেন সাবেক কউক চেয়ারম্যান। তাতে শহরের মানুষের সুবিধা হয়েছে ১৫%। হকারদের সুবিধা হয়েছে ১০০%। খুরুশকুল রোডের মুখ-কালুরদোকান-বার্মিজ স্কুল মোড়-বাজারঘাটা আর পানবাজার রোডের সংযোগস্থলে সেই আগের মতো জট। আগের মতোই যা ইচ্ছে তাই। প্রধান সড়কটিতে ফুটপাত বসানোর কারণে আগের চেয়ে তিনগুণ হকার বসতে পেরেছে। হকারদের আয় বেড়েছে। হকারদের কাছ থেকে চাঁদা তোলা শহরের ক্ষমতাবানদের পালিত টোকাই টাইপ লোকদের আয় বেড়েছে। এসব লিখি নিজেকে প্রবোধ দিতে। কোনো সমাধান কল্পনাও করি না।

পথচারী রমজান ও কাউছারের অভিযোগ করে বলেন, কোটি কোটি খরচ করে শহরের প্রধান সড়কটি প্রশস্ত করেও খুবই অপ্রশস্ত। এর মধ্যে খুরুশকুল রাস্তার মাথাসহ বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে রেখেছে দোকানদাররা। তাই সব সময় যানজট লেগেই থাকে।

আরেক পথচারী আহসান সৌরভ বলেন, ফুটপাত দখলে থাকায় রাস্তা দিয়ে চলাচল করতে হয়। গত সপ্তাহে আমার বন্ধু এদিক দিয়ে চলাচল করার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। একই অবস্থা দেখা যায়, বাজারঘাটা ও লাল দীঘিরপাড়ে।

নজমুল করিম নামের একজন পথচারীর সাথে কথা হলে তিনি বলেন, যেভাবে দোকান খুলে বসেছে তাতে আমাদের হাঁটাচলার কোনো জায়গাই নেই। তাই আমাদের তথা সাধারণ মানুষের দিকে বিবেচনা করে এদিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে।

বিষয়টি দৃষ্টি আর্কষণ করা হলে প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, একদিকে দখলমুক্ত করলে অন্যদিকে দখল করে নেয় ব্যবসায়ীরা। শিগগিরই প্রধান সড়কের দু’পাশে দখলমুক্ত করা হবে। এগুলো জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন