• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

খুরুশকুল ব্রীজের পাশে নালায় মিলল ইজিবাইক চালকের মরদেহ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৯০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারের খুরুশ্কুল ব্রিজের পাশের নালা থেকে আবুল কালাম (৪০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়।

আবুল কালাম কক্সবাজার সদরের খুরুশ্কুল ইউনিয়নের ফকির পাড়ার বাসিন্দা। তিনি কক্সবাজারে শহর ও খুরুশ্কুলে ভাড়া করা ইজিবাইক চালাতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সোহেল জানান, সকালে হাঁটার জন্য বের হলে খুরুশ্কুল বেইলি ব্রিজের উত্তর পাশের সড়কের পশ্চিম পাশের নালায় মরদেহটি দেখতে পায়। দ্রুত তার বাড়িতে খবর জানানো হয়।

স্বজনরা জানিয়েছেন, ইজিবাইক চালিয়ে প্রায়ই রাত ১০টার মধ্যে বাড়িতে চলে যান আবুল কালাম। কিন্তু গতকাল মঙ্গলবার ফিরেনি। গভীর রাত পর্যন্ত না ফিরলে চিন্তিত হয়ে পড়ে স্বজনেরা। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, হত্যা সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি৷ আলামত সংগ্রহের জন্য সিআইডি দলকে ডাকা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন