• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খুরুশকুল এসে শুটকি দিয়ে ভাত খাওয়ার কথা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ৬৪২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

এম.এ আজিজ রাসেল:

জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশে^র সর্ববৃহৎ কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বিশে^র সর্ববৃহৎ এই প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আগে এখানকার মানুষের জীবিকা ছিল চিংড়ি ও লবণ। কিন্তু এখন বহুমুখী জীবিকার উৎস সৃষ্টি করা হয়েছে।

খুরুশকুলে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন শুটকি মহাল। যেটি দেখতে সবাই ছুঁটে যাবে। আমিও সেখানে আসব, ভাত খাব শুটকি মাছ দিয়ে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “কক্সবাজার হচ্ছে আমাদের একটা পর্যটন এলাকা। আমরা জাতির পিতার আদর্শ নিয়ে কক্সবাজারকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই একটা পর্যটন শহর হিসেবে। হাজারো কোটি টাকার কর্মযজ্ঞ চলছে। ”

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। এসময় ৩ জন উপকারভোগীদের কথা শুনেন প্রধানমন্ত্রী। পরে ১৯ উপকারভোগীদের মাঝে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়।

গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার প্রান্তে ছিলেন সাইমুম সরওয়া কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, শাহীন আক্তার এমপি, কানিজ ফাতেমা এমপি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, প্রকল্প পরিচালক মাহবুব হোসেন, সাবেক সাংসদ এথিন রাখাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন