• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

খুরুশকুলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিদেক / ৪৭৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের খুরুশকুলে নুরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশির বিরুদ্ধে। খুরুশকুল ঘোনা পাড়া এলাকায় সোমবার (২৭ জুলাই) রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।

নিহতের ছেলে রবিউল করিম বলেন, আমার বাড়ির পাশে আমেনা ওরফে সমি নামে একজন মহিলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে দেহব্যবসা করে আসছে। প্রায় সময় ওই মহিলাকে এসব অপকর্ম না করতে বাধা দেওয়া হয়। সর্বশেষ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাধা দেয় আমার বাবা। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার বাবার উপর হামলা চালায়। এক পর্যায়ে ওই মহিলার আত্মীয় আনোয়ার হোসেন, শুক্কুর, কামাল হোসেন, মো. হোসাইন ও আব্দুল গফুর এসে আমার বাবাকে এলোপাতাড়ি লাথি ও ঘুষি মারতে থাকে। তাদের ব্যাপক মারধরে আমার বাবা অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে।

তিনি বলেন, মারধরের কথা শুনে আমরা গিয়ে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে গতিরোধ করে এসব হামলাকারীরা। তারা খুরুশকুল রাস্তায় প্রায় দেড় ঘন্টা গাড়ি আটকিয়ে রাখে। পরে কোনো রকম কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মারা গেছে বলে জানান।

এবিষয়ে কক্সবাজার সদর থানার ওসি তদন্ত খায়রুজ্জামান বলেন, খুরুশকুলে একটি মারামারির ঘটনা হয়েছে বলে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। তবে ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। এবিষয়ে বিস্তারিক জানান চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন