• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে ৫ লাখ পিস ইয়াবা জব্দ চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান : মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার প্রধান উপদেষ্টার ঘোষণার ১১ মাস : রোহিঙ্গা ফেরতে অগ্রগতি নেই ঈদগাঁওর নাপিতখালীর জাফর আলম হত্যা : ৪ আসামির যাবজ্জীবন উখিয়ায় ক্যাম্পের বাইরে বাস করা সহস্রাধিক রোহিঙ্গা আটক জনস্রোতে দাঁড়িয়ে সালাহউদ্দিন আহমদ : ধানের শীষ রেকর্ড ভোটে বিজয়ী হবে ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার উখিয়া-টেকনাফে চাঁদাবাজ দখলবাজদের হাত থেকে বাঁচতে দাঁড়িপাল্লায় ভোট দিন : মুহাম্মদ শাহজাহান

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১০০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।

আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন‍্যান‍্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

আশা করছি, মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন