• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

উখিয়ায় ক্যাম্পের বাইরে বাস করা সহস্রাধিক রোহিঙ্গা আটক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২১৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ও আশপাশের এলাকায় অবৈধভাবে রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে এসে ভাড়া বাসায় বাস করা ১ হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী। 

রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পালংখালীর বালুখালী মরাগাছ তলা, থাইংখালীসহ বিভিন্ন গ্রামে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, আটককৃতদের ক্যাম্প শনাক্ত করে সংশ্লিষ্ট সিআইসি (ক্যাম্প ইনচার্জ) কার্যালয়ে  হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

জানা গেছে, অভিযানের প্রথম পর্যায়ে ভোর থেকে দুপুর পর্যন্ত ২১১ জন পুরুষ, ১৯৬ জন নারী ও ২১৫ জনসহ মোট ৬২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে বিকেল পর্যন্ত আরও চার শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়।

যৌথ অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘর ভাড়া দেওয়ার অভিযোগে ১৩ জন বাড়ির মালিককে পৃথক ১৩ মামলায় ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, জেলা সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন