• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খরুলিয়ায় সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিদেক / ৫১৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে সিএনজি চালিত অটো রিক্সা গাড়ির ধাক্কায় হাজী মুসা আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (০৩ জুলাই) রাত ৮ টার দিকে খরুলিয়া গরুর বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা আলী মুন্সি পাড়া এলাকার মৃত নছরত আলীর ছেলে ও মাষ্টার ইউসুফের ছোট ভাই বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮ টার সময় মুসা আলী স্থানীয় বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। সড়কের গরুর বাজার এলাকায় এলে পিছন দিক থেকে সিএনজি চালিত অটো রিক্সা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছেলে গিয়াস উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন