• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

খবর নেয় না বাবা, শাক বিক্রি করে সংসার টানছে ছোট্ট রামিসা

নিজস্ব প্রতিদেক / ৫৬৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
শহরে অলিগলি ঘুরে ঘুরে শাক বিক্রি করে ছোট্ট রামিসা।

রহমান সাকিব:

রামিসা সবে মাত্র ৯ বছরে পা দিয়েছে। এই বয়সে স্কুল আঙিনা মাতানোর কথা। সহপাঠীদের সাথে দিকবিদিক ঘুরাফেরা করার দিন তার। কিন্তু তার বাবা পরিবারের নেয় না। তাই পরিবারের অন্ন জোগাতে কক্সবাজার শহরের অলিগলিতে শাক বিক্রি করে ছোট্ট রামিসা।

কক্সবাজার সদরের খুরুশকুল কুলিয়া পাড়ার নুরুল ইসলামের মেয়ে সে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট রামিসা। বাবা জেলে। এমনিতেই খুব কম ভরণপোষন বহন করে তার বাবা। তার উপর সাগরে নিষেধাজ্ঞা থাকায় একদমই খবর নেন না।

বয়স কম হলেও রামিসা বুঝে গেছে আয় না করলে সংসারে অন্ন জুটবে না। তাই অন্নের জোগানে মাথায় ঝুঁড়ি নিয়ে শাক বিক্রি শুরু করে। কয়েক কিলোমিটার হেঁটে শহরে পৌঁছে অলিগলিতে শাক বিক্রি করে সে। শাক বিক্রি না করলে সংসারের চাকা ঘুরে না। শাক বিক্রি করে দৈনিক ২৫০ থেকে ৩০০ টাকা আয় হয় তার। সারাদিন বিক্রি করে আয় হওয়া টাকা মায়ের হাতে তুলে দেন। সেই টাকায় বর্তমানে সংসার চলে তাদের।

অভাবের কারণে স্কুলে যাওয়া হয়নি তার। রামিসা বলেন, অন্য শিশুদের ন্যায় তারও ইচ্ছে স্কুলে যাওয়ার। পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়ার। কিন্তু স্কুলে যাওয়ার পরিবর্তে অল্প বয়সেই সংসারের গ্লানি টানছে সে। সব রঙিন স্বপ্ন মুছে গেছে দারিদ্রতার কাছে। পড়ালেখা তার কাছে সোনার হরিণ। যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।

বাংলাদেশ সময় ১৮৪১ ঘণ্টা, ১৮ জুলাই ২০২০
আরএস/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন