• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ক্যাম্পে অস্ত্র সরবরাহ করতেন ব্র্যাক কর্মী আরিফ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২০৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে মো. আরিফ উল্লাহ নামে এক ব্র্যাক কর্মীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের বাঁকখালী নদীস্থ ৬ নম্বর জেটি ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বাসিন্দা। দুই বছর ধরে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জানান, আরিফ এনজিও কর্মীর আড়ালে অনেক দিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীস্থ ৬ নম্বর জেটি ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি এলজি বন্দুক উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে

তিনি আরও জানান, আরিফ মহেশখালী থেকে এসব অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের বিষয়টি তিনি স্বীকার করেছেন। মহেশখালী থেকে অস্ত্র কিনে বেশি দামে রোহিঙ্গাদের কাছে অস্ত্র বিক্রি করত তিনি। এনজিও কর্মীতে কাজ করায় কেউ তাকে সন্দেহ করত না। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন