• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধীর মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১২২৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। ওই হাজতির নাম শাহনেওয়াজ (৯৫)। তিনি যুদ্ধাপরাধী মামলার আসামি ছিলেন।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় শাহনেওয়াজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুস্তম আলীর সঙ্গে আসা কারারক্ষী নায়েক এনামুল বলেন, আজ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধী শাহনেওয়াজ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বাবার নাম মৃত কদর আলী। তিনি কতদিন ধরে কারাগারে (হাজতি নং-২৭৪৪৯/১৬) ছিলেন সে বিষয়ে জানি না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, একজন যুদ্ধাপরাধীকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সূত্র-ঢাকাপোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন