• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কৃষি গুচ্ছের ফল প্রকাশ ২ ডিসেম্বর

নিজস্ব প্রতিদেক / ৩২৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৮.৬৫ শতাংশ।

শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ৭টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বছর ৭৬ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন ৩৪ হাজার ৮৪৬ জন।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩টি কেন্দ্রে (কৃষি অনুষদ ভবন, শেখ কামাল ভবন, ড. এম. এ. ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্র) মোট ৬ হাজার ৩৬৪ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ৩৬৯ জন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। উপস্থিতির হার ছিল সন্তোষজনক। আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গুচ্ছ পদ্ধতির এ পরীক্ষার মাধ্যমে ৭টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একক মেধা তালিকা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন