• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদারের ভাই ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিদেক / ২০৭৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
ইয়াবাসহ আটক কাউন্সিলর সাহাব উদ্দিনের ভাই এমরান

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন সিকদারের ছোট ভাই ইমরান হোসেন (২৬) কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তিনি আলিরজাহাল এলাকার মাস্টার মোহাম্মদ হোসেনের ছেলে।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবজাার শহর পুলিশ ফাঁড়ির একটি টিম শহরের আলির জাহাল এলাকার সায়মা ওশান সিটির সামনে থেকে তাকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে।

কাউন্সিলর সাহাব উদ্দিনের ছোট ভাই ছাত্রদল নেতা এমরান

ঘটনার সত্যতা স্বীকার করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইমরান হোসেনকে আটক করা হয়। তাকে আটক করে থানায় নিয়ে আসার সময় কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদারের উস্কানিতে কিছু উচ্ছৃঙ্খল লোকজন বাঁধা দেয়। ভাংচুর করে পুলিশের গাড়ি। এসময় আসামী ছিনিয়ে নেয়ার প্রচেষ্টা চালানো হয়। পরে সদর মডেল থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার বিরুদ্ধে সংশ্লি আইনে মামলা রুজু করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, আটক ইমরান সিটি কলেজ ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ভাইয়ের ছত্রছায়ায় ইয়াবা ব্যবসা করে আসছে। কাউন্সিলরের ভাই হওয়ায় তিনি এলাকায় কায়েম করেছে সন্ত্রাস ও মাদকের রাম রাজত্ব। কেউ তাদের বিরুদ্ধে ভয়ে মুখ খোলার সাহস পায় না। মুখ খুললে শিকার হতে হয় চরম নির্যাতনের।

অভিযোগ রয়েছে কাউন্সিলর শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আঙ্গুল ফুলে কলাগাছ বনেছে। কাউন্সিলর হওয়ার পর থেকে তার ভাই এমরানসহ কাছের লোকজন দিয়ে তারা ইয়াবা সাম্রাজ্য কৌশলে চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে নারী কেলেংকারীর ঘটনা রয়েছে। সম্প্রতি মাদক ব্যবসা, নারী কেলেংকারীসহ বিভিন্ন অপকর্মের জন্য কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ শাহাব উদ্দিন সিকদারকে কাউন্সিলর পদ থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. শাহজাহান কবির বলেন, মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালী হোক কোনভাবেই ছাড় দেয়া হবে না। আটক এমরানের সাথে আর কারা রয়েছে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসবে। এছাড়া পুলিশের কাজে বাঁধা দেয়ার বিষয়টি গুরুত্বের সাথে নেয়া হবে।

এদিকে ছোট ভাইকেকে গ্রেপ্তারের বিষয়ে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদার বলেন, তাঁর ভাই ষড়যন্ত্রের শিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন