নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। রোববার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের লাল মিয়ার ছেলে কামাল হোসেন (৩১), উখিয়া পশ্চিম হলদিয়া পালং জামবাগান এলাকার আবুল কালামের ছেলে আবুল হাশেম (২৬) ও চকরিয়া পূর্ব বড় ভেওলা এলাকার মৃত আহম্মদ হোসেনের ছেলে জাফর আলম (৪০)।
সোমবার (৭ জুন) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
এতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলাতলীস্থ হোটেল লং বীচ এর বিপরীতে বীচ বিরাম রেস্তোরার সামনে পাঁকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।