• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

কলাতলী আদর্শগ্রামে কবরস্থানের জমিতে ঘর নিমার্ণ

নিজস্ব প্রতিদেক / ৩৪২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
কলাতলী আর্দশগ্রামে কবরস্থানের জমিতে ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে কবরস্থানের জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে গত শুক্রবার (১৯ আগস্ট) বাদে জুমার পর সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। সমাজ কমিটি ও দখলকারীদের মধ্যে এই নিয়ে এখনো চলছে উত্তেজনা।

আদর্শগ্রাম সমাজ পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় আদর্শগ্রাম। সেই থেকে দক্ষিণ আদর্শগ্রাম, চন্দ্রিমা এলাকা ও ৫১ একরসহ আশপাশের এলাকার মানুষ মারা গেলে আদর্শগ্রাম কবরস্থানে দাফন করা হয়। কিন্তু সম্প্রতি একটি ভূমিদস্যু চক্রের ইন্ধনে মোহাম্মদ রওশনের পুত্র আবদুর রহিম, সাইদুর রহমান, মোহাম্মদ করিম, ওছিউর রহমান ও ফাতেমা একজোট হয়ে রাতের আঁধারে কবরস্থানে জমি দখল করে ঘর নির্মাণ করে। তাঁদের একাধিকবার নিষেধ করারও পর তাঁরা কারো কথায় কর্ণপাত করেনি। সর্বশেষ গত শুক্রবার জুমার নামাজ শেষে সমাজ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিরা কবরস্থানের জমিতে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে ধারালো অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করে দখলকারীরা। এসময় জরুরী পরিষেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মনজুর ও মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার বকুল গিয়ে উভয় পক্ষকে শান্ত করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

এ বিষয়ে কাউন্সিলর এম.এ মনজুর ও মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার বকুল বলেন, কবরস্থানে জমিতে ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তাদের শান্ত করে বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ বৈঠকের আহ্বান করা হয়। জমি পরিমাপ করে বৈঠক করে সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন