• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

কলাতলীতে পাহাড় কাটছেন মুহিবুল্লাহ

নিজস্ব প্রতিদেক / ১৭৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ্যে দিনে-রাতে ১০/১২ জন শ্রমিক দিয়ে কাটা হচ্ছে আনুমানিক ৪০ ফুট উঁচু পাহাড়। গত এক মাস ধরে সেখানে পাহাড় কাটা চলছে।

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের সড়ক ও জনপদ বিভাগের রেস্ট হাউজের পূর্ব পাশে এবং চন্দ্রিমা হাউজিং এর গেইটের আগে পাহাড়টি কাটছেন মুহিবুল্লাহ নামের এক ব্যক্তি। মুহিবুল্লাহ উখিয়া উপজেলার ইনানীর রূপপতি এলাকার ফরিদ আহমদের পুত্র।

এলাকাবাসী জানিয়েছেন, গত এক মাস ধরে দিনে-রাতে ১০/১২ জন শ্রমিক দিয়ে পাহাড় কাটা হচ্ছে। এভাবে আনুমানিক ৪০ ফুট উঁচু পাহাড় খাড়াভাবে কেটে নেয়ায় ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড়ের আশপাশের বাসিন্দারা এভাবে পাহাড় কাটার প্রতিবাদ করলে এক সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে হুমকি দেয়া হয়।

এলাকাবাসী আরও জানান, পাহাড়টি আগের মালিকানায় থাকা অবস্থায় পাহাড় কাটা হয়নি। কিন্তু মুহিবুল্লাহ ৩/৪ মাস আগে জায়গাটি কিনে নেয়ার পর থেকে দিনে-রাতে পাহাড় কাটা শুরু করেন।

ইতিমধ্যেই পাহাড়টির বিশাল অংশ কেটে নেয়া হয়েছে। পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে মুহিবুল্লাহ বলেন, ‘জায়গাটি আমি কিনে একটু সংস্কার করছি, তেমন পাহাড় কাটা হয়নি। এছাড়া আমার জায়গায় আমি পাহাড় কাটলে সমস্যা কি?’

যোগাযোগ করা হলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান বলেন, ‘ব্যক্তি মালিকানাধীন হলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পাহাড় কাটার কোন সুযোগ নেই। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন