• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

কলাতলীতে অপরাধের ডেরা ইলিয়াছ সওদাগরের আস্তানা

জয়নাল উদ্দিন: / ৪০০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

কক্সবাজার শহরের কলাতলী উত্তর আদর্শগ্রামের একটি বিশাল পাহাড়কে কেন্দ্র করে অপরাধের আস্তানা বানিয়েছে আলোচিত ইলিয়াছ সওদাগর। পাহাড় দখল করে অবৈধ স্থাপনা ও নিজের অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য আস্তানায় নিয়মিত মজুত রাখে সন্ত্রাসীদের। একই সাথে ইয়াবা ও পতিতা ব্যবসায়ীদের ডেরাও বানিয়েছে বহু মামলার আসামী ও ভূমিদস্যু ইলিয়াছ সওদাগর। ভূমি দখল থেকে শুরু করে নানান অপরাধ কার্যক্রম চালিয়ে নিতে তার আস্তানায় রাখা হয়েছে অর্ধ শতাধিক হিজরাদের। অভিযোগের খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন দপ্তর তার আস্তানায় অভিযানে গেলে হিজরাদের দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইলিয়াছ সওদাগর। একই সাথে হিজরাদের দিয়ে একের পর এক সরকারি জমিসহ বিভিন্ন জনের বসতবাড়িও দখলের অভিযোগ উঠেছে ইলিয়াছ সওদাগরের বিরুদ্ধে। জমি দখলে নিতে সন্ত্রাসী কায়দায় হামলাও চালান ইলিয়াছের বাহিনীরা। ইতিমধ্যে এমন একটি ঘটনাও ঘটেছে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড উত্তর আদর্শগ্রাম এলাকায়। এবিষয়ে ইলিয়াছ সওদাগরসহ চারজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন আব্দুর শুক্কুর নামে একব্যক্তি। শুক্কুর পৌরসভার ১১নং ওয়ার্ড পশ্চিম বাহারছড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।

থানার অভিযোগে আসামী করা হয়েছে- পৌরসভার ১১নং ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার বর্তমানে উত্তর আদর্শগ্রাম এলাকার বাসিন্দা ইলিয়াস সওদাগর, কলাতলী উত্তর আদর্শগ্রাম এলাকার লেদু মিয়ার ছেলে মো. আলমগীর, মো. জাহাঙ্গীর ও লেদু মিয়ার স্ত্রী হাবিবা ওরফে হাবুনি।
থানায় দায়ের করা অভিযোগে আব্দুর শুক্কুর উল্লেখ করেন- কলাতলী উত্তর আদর্শগ্রাম এলাকায় আমার বসতঘর আছে। ওখানে আমার বড় ভাই আব্দুল সালাম পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। এরপাশে জমি রয়েছে ইলিয়াছ সওদাগরের। কিন্তু ইলিয়াছ সওদাগরের কুদৃষ্টি পড়ে আমার জমির উপর। দীর্ঘদিন ধরে আমার বসতভিটা দখলের চেষ্টা চালায় ইলিয়াছ সওদাগর এবং তার পালিত সন্ত্রাসীরা। তার আস্তানায় পালিত হিজরা দিয়েও বহুবার দখলের চেষ্টা চালিয়েছিল আমার জমি। আমার বড় ভাইয়ের পরিবারেও হামলা চালিয়েছিল বহু বার। এবিষয়ে বিভিন্ন সামাজিক বৈঠকও হয়েছিল। স্থানীয়ভাবে মিমাংস হলেও বিভিন্ন প্রভাবকাটিয়ে বারবার আমার জমিটি দখলে নিতে চেষ্টা চালায়।

এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকালে ইলিয়াছ সওদাগরের নির্দেশে মো. আলমগীর, মো. জাহাঙ্গীর ও হাবিবা ওরফে হাবুনিসহ অনেকেই আব্দুল সালামের পরিবারের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলার এক পর্যায়ে আব্দুল সালামের মেয়ে বৃষ্টি আক্তারকে ব্যাপক মারধর করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আব্দুল সালাম ও তার স্ত্রী নুর বেগমকে নির্যাতন চালায় ইলিয়াছের বাহিনীরা।

হামলাকারীদের হামলায় রক্তাক্ত হয় আব্দুল সালামের পুরো পরিবার। এলোপাতাড়ি কুপানো হয়েছে তাদের। এমন ঘটনায় অপরাপর প্রতিবেশিরা এগিয়ে আসলে ইলিয়াছ সওদাগরের বাহিনীরা অস্ত্র নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আব্দুল সালাম, নুর বেগম ও বৃষ্টি আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসীরা। এদিকে ঘটনার পর বৃহস্পতিবার রাতেই কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন আব্দুল সালামের বড় ছোট ভাই আব্দুর শুক্কুর।

আব্দুর শুক্কুর বলেন- ইলিয়াছ সওদাগর একজন চিহ্নিত ভূমিদস্যু। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। আদর্শগ্রাম এলাকায় সরকারি পাহাড় দখল করে অপরাধের আস্তানা বানিয়েছে ইলিয়াছ সওদাগর। একই সাথে আশপাশের বহু মানুষের জমিও দখলে নিয়েছে এই ভূমিদস্যু। এসব অপরাধ কার্যক্রমের জন্য ইয়াবা কারবারি, সন্ত্রাসী, পতিতা, হিজরা ও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তিনি। তার আস্তানায় এসব অপরাধীদের অবস্থান দীর্ঘদিন ধরে। এমনকি সেখানে কোন প্রশাসন গেলেই হিজরাদের লেলিয়ে দেয়। এতে হিজরাদের কারণে অভিযানকারীরা একটু সরে আসে।

এবিষয়ে ইলিয়াছ সওদাগর বলেন- আদর্শগ্রাম এলাকায় কি হয়েছে আমি তেমন জানি না। তবে শুনেছি কয়েকজন বখাদের কারণে একটু ঝগড়া হয়েছে। তেমন বড় কিছু হয়নি। সেখানে আমাকে জড়িত করার কোনত কারণ দেখছি না। আমিত এসবের কিছুতেই নেই। তাছাড়া আমার ওখানে কোন অপরাধী নেই। সেখানে ঝামেলা হলে যাদের বিষয় তারা বুঝবে। সমাজের লোকজনকে নিয়ে তারা মিমাংস করবে। আমিত এসবে নেই। তাছাড়া হাবুনির ছেলেরা আমার কথাও শুনে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন