• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কলকাতার সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজারে জায়েদ খান

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২৭৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

সকালেই কলকাতার নায়িকা ঢাকায় পা রেখেছেন। আর দুপুরেই তাকে নিয়ে কক্সবাজারে উড়াল দিলেন চিত্রনায়ক জায়েদ খান। আজ বুধবার (৩০ আগস্ট) থেকেই সমুদ্রতীরবর্তী শহরে জায়েদ খান ও সায়ন্তিকার নতুন সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকাই সিনেমার এই অভিনেতা জানালেন, এই সিনেমার শুটিং শুরুর মাধ্যমে সমালোচকদের কার্যত মুখ বন্ধ করে দেওয়া হলো।

কয়েক দিন আগেই সায়ন্তিকাকে নিয়ে জায়েদ খানের সিনেমার খবর প্রকাশ হলে বিষয়টি নাকচ করে দেন অভিনেতা।

তিনি জানিয়েছিলেন, এখন সায়ন্তিকাকে নিয়ে তিনি ছবি করছেন না। তবে এ বিষয়ে আজ জায়েদ খান বললেন, ‘আমি গত পরশু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এর আগে তো আমি অফিশিয়ালি বলতে পারি না।

এখন আমার বলতে দ্বিধা নেই, সায়ন্তিকার সঙ্গে নতুন সিনেমাটি করতে যাচ্ছি। সে কলকাতা থেকে সকালে এসেছে, আমি নিজেই এয়ারপোর্টে গিয় তাকে রিসিভ করেছি।’

কক্সবাজারের সৌন্দর্যময় অঞ্চলগুলোতে টানা ১৫ দিন শুটিং হবে জানিয়ে এই অভিনেতা বললেন, ‘আজ থেকে কক্সবাজারে শুটিং শুরু হচ্ছে। সমুদ্রতীরবর্তী এই অঞ্চলের সবচেয়ে সৌন্দর্যময় এলাকাগুলোতে টানা ১৫ দিন শুটিং চলবে।

সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা। ঠিক পাঁচ বছর পর শাকিব খান যখন কলকাতার আরেক নায়িকা ইধিকা পালকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের স্বাদ নিচ্ছেন, তখন সায়ন্তিকা এলেন ঢাকাই ছবির আরেক খানের সঙ্গে অভিনয় করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন