• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

করোনা সংকটে উখিয়ায় স্থানীয় হতদরিদ্রদের পাশে স্কাস

নিজস্ব প্রতিদেক / ৩৩৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি

করোনাভাইরাস কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪, ৭ ও ৮ নং ওয়ার্ডের ১২০ হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালো বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)। উখিয়া উপজেলা ও রাজাপালং ইউনিয়নের সাথে স্বমন্বয় রেখে উক্ত দরিদ্র পরিবার গুলোর কাছে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

বুধবার (৩ মে) বুধবার সকাল ১০ টায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মাঠে ইউনিয়ন পরিষদের সহযোগীতায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

ত্রাণ বিতরনের সময় উপস্তিত ছিলেন উপজেলা টেক অফিসার মোহাম্মদ মাহাদি হাসান, রাজাপালং ইউনিয়নের ডিজিটাল সেন্টারের আইটি কর্মকর্তা আব্দুল হক, স্কাসের পক্ষে উপস্তিত ছিলেন প্রোটেকশন সমন্বয়ক রোনাল্ড চাকমা, সিনিয়র সাইকোলজিষ্ট তৌহিদুল মোস্তফা সহ একাধিক কর্মকর্তা ও সহায়কগণ। ১২০ হতদরিদ্র পরিবারের মধ্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদী বিতরন করা হয়।

করোনাভাইরাস চলাকালিন সময়ে স্কাসের চেয়ারপার্সন জেসমিন প্রেমা উপজেলা প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিগণের সাথে সমন্বয় রেখে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। করোনাভাইরাসের প্রভাব বৃদ্ধির পর থেকেই কোভিড-১৯ প্রতিরোধে উখিয়া উপজেলা সহ কক্সবাজারের বিভিন্ন উপজেলায় সচেতনামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সংস্থাটি।

স্কাস চেয়ারপার্সন জেসমিন প্রেমা জানান, কোভিড-১৯ করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে তিনি কক্সবাজারের মানুষের পাশে থেকে বিশেষ করে উখিয়ার অবেহেলিত জনগোষ্ঠির সেবা দিয়ে যাচ্ছেন। যে কোন দূর্যোগকালিন সময়ে মানুষের পাশে থেকে সেবা করতে পারলে আল্লাহ নিজেই খুশি হন। তিনি দীর্ঘ ২৭/২৮ বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছেন।

তিনি আরও জানান, স্কাসের চেয়ারপার্সন হয়েও ঘরে বসে থাকেননি। যেখানে মানবিক বিপর্যয় ঘটেছে সেখানে ছুটে গিয়েছেন, সেবা কার্যক্রম পরিচালনা করেছে তাঁর সংস্থা। দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি যেন তার সেবা কার্যক্রম অব্যাহত রাখতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। স্কাসের পক্ষ থেকে উখিয়ার জনগোষ্ঠির জন্য উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরন অব্যহত রাখবেন বলে জানান তিনি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন