• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

করোনা সংকটে আত্মসমর্পণকৃত ৯৬ জলদস্যুর পরিবার পেল ৯৬ লাখ টাকা

নিজস্ব প্রতিদেক / ১৬৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

করোনা সংকটে কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণকৃত ৯৬ জন জলদস্যুর পরিবারকে পুনর্বাসনের অংশ হিসেবে এক লাখ টাকা করে চেক বিতরণ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। মানবিক বিবেচনায় দেশের এ সংকট মুহূর্তে এ অর্থ পেয়ে খুশি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা জলদস্যু ও তাদের পরিবার।

বিতরণকালে উপস্থিত ছিলেন- মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান ও আত্মসমর্পণে মধ্যস্থতাকারী এবং একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক এমএম আকরাম হোসেন।

এ সময় জলদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসায় মহেশখালী-কুতুবদিয়ায় অপরাধ কমে এসেছে জানিয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘এ অপরাধীদের স্বাভাবিক জীবনে ফেরাতে একজন সংবাদকর্মী নিরলসভাবে কাজ করেছেন। তার প্রতি পুরো জেলা প্রশাসন কৃতজ্ঞতা প্রকাশ করছে। যিনি এগিয়ে আসায় এ পুরো বিষয়টি অনেক সহজভাবে বাস্তবায়ন করতে পেরেছে পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে ৯৬ জলদস্যু। যাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই পুনর্বাসনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্য চেক তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন