• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

করোনা বিষয়ে ৫’শ সাংবাদিককে অনলাইনে প্রশিক্ষন দিচ্ছে বিএমএসএফ

নিজস্ব প্রতিদেক / ৭৩৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

“জার্নালিষ্ট অ্যায়ারনেস অনলাইন ওরিয়েন্টেশন অন করোনা ভাইরাস” বিষয়ে দেশের ৫০০ জন সাংবাদিককে এক অনলাইনে প্রশিক্ষন দিচ্ছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আজ ১১ জুলাই,২০২০ শনিবার কক্সবাজারের ২৫ সাংবাদিক এই কর্মশালায় অংশ গ্রহণ করেন।

করোনার কারণে বাংলাদেশ সহ বিশ^জুড়ে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোভিড-১৯ সস্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য তুলে ধরার ব্যাপারে গণমাধ্যমের একটি বিশেষ ভূমিকা রয়েছে। আর তাই, সাংবাদিকদেরকে করোনা বিষয়ে কিছুটা ধারণা দিতে এই প্রশিক্ষন দেয়া হচ্ছে। যাতে তারা পেশাগত দায়িত্ব পালনকালে করোনা সম্পর্কে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে পারেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে The Johns Hopkins University, on behalf of its Bloomberg School of Public Health (”JHSPH”) সহযোগীতায় এবং উজ্জীবন এর তত্বাবধানে ঢাকা, চট্রগ্রাম সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এই ৮ বিভাগের ২০ জেলায় ৫০০ জন সাংবাদিককে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই প্রশিক্ষন দেয়া হবে।

এই প্রশিক্ষন কোর্সটি সামগ্রিক সমন্বয় করছেন পাবলিক হেলথ এন্ড ইনফরম্যাটিক্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সহযোগী অধ্যাপক ডা. মোঃ খালেকুজ্জামান, এসবিসিসি এডভাইজার, জন্স হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ডা. ফয়সাল মাহমুদ, আউটরীচ ম্যানেজার এ. এফ. এম. ইকবাল, প্রজেক্ট ম্যানেজার শরীফ হোসেন সাইমুম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর মহাসচিব খায়রুজ্জামান কামাল এছাড়া সার্বিকভাবে কোর্সটি পরিচালনা করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর কমিউনিকেশন কর্মকর্তা সৈয়দ সফি এবং শাপলা রহমান।

গত ০৯ জুলাই,২০২০ চট্রগামের ২৫ সাংবাদিকের অংশ গ্রহনের মধ্যদিয়ে এই কর্মসূচী শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৫০০ জন সাংবাদিককে এই প্রশিক্ষন দেয়া হলেও পরবর্তীতে আরো সাংবাদিকদের এই প্রশিক্ষন দেয়া হবে। এ বিষয়ে আগ্রহীরা bmsfcorona2020@gmail.com মেল ঠিকানা যোগাযোগ করতে পারেন।

প্রসঙ্গেক্রমে উল্লেখ্য, একসঙ্গে ৫০০ সাংবাদিককে অনলাইনে প্রশিক্ষন দেয়ার কর্মসূচী বাংলাদেশে এই প্রথম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন