• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

করোনা জয় করে কাজে ফিরছেন পুলিশরা

নিজস্ব প্রতিদেক / ১৬৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের অনেকেই সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এখন পর্যন্ত পুলিশের এক হাজার ৫৬৩ জন পুলিশ সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। বেশির ভাগ পুলিশ সদস্যই সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের কর্মকর্তা এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের করোনা আক্রান্ত সদস্যের প্রতি তিন জনের একজন ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়েছেন। এই পর্যন্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চার হাজার ৫৪৪ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আক্রান্ত পুলিশ সদস্যদের সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করা হয়। সকল পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়। এরই ফলশ্রুতিতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সঙ্গে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা।

এদিকে পুলিশের অপর একটি সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে পুলিশের চার হাজার ৭৩৮ জন সদস্য কোয়ারেন্টিনে রয়েছেন। আইসোলেশনে আছেন এক হাজার ৯৭ জন। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১৫ জন পুলিশ সদস্যের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন