ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারে রবিবার আরো একজন রোহিঙ্গা করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত রোহিঙ্গা কিশোরীর নাম সাথী আকতার (১৭)। এ নিয়ে গত ৪ দিনে ৫ জন রোহিঙ্গা করোনা শনাক্ত হলো। তাদের সবাইকে কুতুপালং শিবিরের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রাখা হয়েছে।
এদিকে কক্সবাজারে করোনা আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনকহারে বাড়ছে। আজও করোনা উপসর্গ নিয়ে টেকনাফে এক যুবক মারা গেছে। করম আলী (২৫) নামের ওই যুবক টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা গ্রামের বাসিন্দা। মৃত্যুর পর করম আলী ছাড়াও তার পরিবারের ১৪ জন সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। প্রশাসন করম আলীর ঘরসহ ৫টি ঘর লকডাউন করে দিয়েছে।
ওদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে আজ রবিবার ১৮৪ জনের নমুনা পরীক্ষায় এ রোহিঙ্গাসহ ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। তন্মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলায় সবচেয়ে বেশী ৬০ জন, কক্সবাজার সদর উপজেলা ৫০ জন, পেকুয়া ২৪ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ২৬ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন ও কুতুবদিয়া উপজেলায় রয়েছেন ২ জন।
সূত্র: কালের কণ্ঠ।