• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের অর্ধেকের বেশি সুস্থ

নিজস্ব প্রতিদেক / ১৫৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়া পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ৫১ শতাংশের বা অর্ধেকের বেশি সদস্য সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পর তাদের বেশির ভাগই ফের কাজে যোগ দিয়েছেন। বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গতকাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৬ হাজার ৯৭০ জন করোনায় আক্রান্ত সদস্যদের মধ্যে ৩ হাজার ৫৬০ জন সদস্য সুস্থ হয়েছেন। শতকরা হিসাবে সুস্থতার হার ৫১ দশমিক শূন্য ৭ শতাংশ। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ২৩ জন মারা গেছেন।

পুলিশ সদর দফতর জানায়, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশুষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে চিকিত্সার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশে আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন