• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

করোনায় সুন্দরবন কুরিয়ারের প্রতিষ্ঠাতা ইমামুল কবীরের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ২৬৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত।

শনিবার সকাল ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে মারা যান এই বীর মুক্তিযোদ্ধা।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দিয়ে ইমামুল কবীর শান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সম্প্রতি করোনার লক্ষণ-উপসর্গ থাকায় ইমামুল কবীরকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে নেওয়া হয়।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮২ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন