• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন শিল্পী দেলোয়ার,দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিদেক / ৪৫৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
স্বাস্থ্য বিধি মেনে মরহুম দেলোয়ারের দাফন সম্পন্ন

ভয়েসওয়ার্ল্ড প্রতিবেদকঃ

কক্সবাজার শহরের সাংস্কৃতিক কর্মী ও বেতার শিল্পী দেলোয়ার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শহরের বাহারছড়ার বাসিন্দা ও মৃত আবুল বশর ওরফে বশর ড্রাইভারের ছেলে দেলোয়ার।

দীর্ঘ ১১ দিন করোনাভাইরাসের আক্রান্ত হয়ে রবিবার (১৯ জুলাই) বেলা ১১ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউ’র দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জাহিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাযায় উপস্থিত মুসল্লিদের একাংশ

১৯ জুলাই (রোববার) বাদে আসর কক্সবাজার শহরের বাহারছড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুম দেলোয়ার হোসেনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।জানাযা শেষে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ১ মেয়ে রেখে যান।উল্লেখ্য,এর কিছুদিন আগে দেলোয়ার হোসেনের মামাতো ভাই বিশিষ্ট পর্যটন উদ্যোক্তা সায়েম ডালিমও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

আএস

বাংলাদেশ সময়ঃ১৮১২ঘন্টা,১৯ জুলাই,২০২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন