• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

করোনায় আক্রান্ত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ পরিবারের ৪ জন

নিজস্ব প্রতিদেক / ৩০৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

এক্সিম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, স্ত্রী, পুত্র ও পুত্রবধূসহ মোট ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মো. নজরুল ইসলাম নাসা গ্রুপেরও চেয়ারম্যান।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ভাইরাস সংক্রমণ শুরু হয় মজুমদার পরিবারে। এখন পর্যন্ত নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এ দম্পতির ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তার স্ত্রী। কয়েকদিন ধরে বাসায় চিকিৎসা নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় গতকাল শনিবার তারা হাসপাতালে ভর্তি হন।

নজরুল ইসলাম মজুমদার জানান, সপ্তাহখানেক আগে আমার ছেলে ও বউমার করোনার উপসর্গ দেখা দেয়। পরে আমারও উপসর্গ দেখা দিলে আনোয়ার খান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা বাসায় এসে করোনা ও ডেঙ্গুর নমুনা নিয়ে যায়। পরীক্ষার ফলাফলে আমার স্ত্রীসহ চার জনেরই করোনাভাইরাস পজেটিভ এসেছে। এখন পর্যন্ত আমরা বাসায় থেকেই চিকিৎসা নিয়েছি। সবার স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে এ শিল্প উদ্যোক্তা বলেন, সতর্কতার সঙ্গেই চলাফেরা করেছি। তারপরও করোনাভাইরাস সংক্রমিত হওয়াকে আল্লাহর পরীক্ষা হিসেবেই নিয়েছি। দেশের অনেক শিল্প উদ্যোক্তাই এরই মধ্যে সংক্রমিত হয়েছেন। সবার জন্য দেশের সব মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি।

নজরুল ইসলাম মজুমদার বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। তার স্ত্রী নাসরিন ইসলামও ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন