• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

করোনাকালে ‘আগামীকাল’ নিয়ে গতিময় পরিকল্পনা

নিজস্ব প্রতিদেক / ১১২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

বিনোদন ডেস্ক:

‘আগামীকাল’। নাট্যনির্মাতা অঞ্জন আইচের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। লকডাউনে ভারত-বাংলাদেশ আটকে যাওয়ার মুখোমুখি মুহূর্তে শেষ হলো ছবিটির প্রায় সব কাজ।

ছবির দুই প্রধান মুখ মম ও ইমন
ছবির দুই প্রধান মুখ মম ও ইমন

আর সেসবের প্রতিচ্ছবি মিলছে এখন সোশ্যাল মিডিয়ায়। যে সময়ে দেশের প্রায় সব রকমের শুটিং আর সম্প্রচার-মুক্তির গল্প স্থগিত, সে সময়ে ‘আগামীকাল’ নতুন গতিময় বার্তা দিচ্ছে সবাইকে। যে বার্তা মন খারাপের বিপরীতে সুন্দর আগামীর।
১৪ মে রাত ১১টায় অন্তর্জালে প্রকাশ হলো ‘আগামীকাল’-এর ‘প্রথম’ ফার্স্ট লুক! প্রথম বলার কারণ, পর পর তিন দিনে তিনটি লুক প্রকাশের অভিনব আয়োজন করেছেন অঞ্জন আইচ।
তার ভাষায়, ‘‘আমরা আসলে আমাদের আগামী জানি না। তবে বর্তমানটাকে পরিকল্পিতভাবে আগামীর কাছে নিয়ে যেতে চাই। সেটি করতে হলে মন খারাপ করে ঘরে বসে থাকার সুযোগ নেই। ছবিটির কাজ শেষ হলো মাত্রই। এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছি। কবে মুক্তি দিতে পারবো সেটি তো আমরা জানি না। তবে সেই পর্যন্ত আমরা এই ‘আগামীকাল’-এর সুতো টেনে নিয়ে যাবো নানা গতিময় আয়োজনের মধ্য দিয়ে।’’
অঞ্জন জানান, তার ধারণা কোরবানির ঈদের পরই ছবিটি প্রেক্ষাগৃহে দিতে পারবেন। ততদিনে কেটে যাবে মহামারি, শুরু হবে নতুন এক পৃথিবীর গল্প। যে গল্পের রেশ রয়েছে ‘আগামীকাল’ ছবিটিতেও।
পর পর তিনটি লুক প্রকাশের মধ্যে আজ (১৫ মে) প্রকাশ হচ্ছে দ্বিতীয় লুক। কাল (১৬ মে) হবে তৃতীয় ও শেষ লুক। শুধু লুক প্রকাশ করেই দৃষ্টি কাড়ছেন না সংশ্লিষ্টরা, সঙ্গে ‘আগামীকাল’-এর ফেসবুক পেজ থেকে করছেন নিয়মিত লাইভ আড্ডা। যেখানে যুক্ত থাকছেন ছবিটির বিভিন্ন স্তরের শিল্পী-কুশলীরা। তেমনই এক আড্ডা বসবে আজ (শুক্রবার) রাতেও (১০টা)। অঞ্জন জানান, ঈদ উৎসবে ছবিটির টিজার প্রকাশের কাজ চলছে। সঙ্গে পরিবেশ স্বাভাবিক হলে জমা পড়বে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডেও।
অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘আগামীকাল’ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইমন ও মম। আরও আছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ, টুটুল চৌধুরীসহ অনেকে।
ছবিটি প্রসঙ্গে ইমন বলেন, ‘একটা ছবি ভালো হওয়ার জন্য যা যা দরকার তার সবটুকুই রয়েছে। গল্প, প্রস্তুতি, নির্মাণ ভাবনা, সবই পারফেক্ট লেগেছে আমার। ছবির গল্পটা সাইকো থ্রিলার। মানুষ দেখবেই।’
আরও বলেন, ‌‘করোনার কারণে হাতে থাকা অনেক কাজ স্থগিত হলো। লকডাউনে পড়ার ঠিক আগে আগে এই ছবিটির কাজ শেষ করি আমরা। এটা একটা প্রশান্তির বিষয়। এখন আমরা ছবিটির প্রচারণায় মন দিয়ে কাজ করতে পারছি। অঞ্জন দা’র প্রথম ছবি, ফলে এটি নিয়ে আমাদের সবার সহযোগিতা রয়েছে।’
এদিকে ছবিটির চলমান কার্যক্রম নিয়ে জাকিয়া বারী মম কোনও মন্তব্য করেননি বাংলা ট্রিবিউন-এ।
‌লকডাউনে পড়ার কদিন আগে ‘আগামীকাল’-এর পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে ভারতে। নির্মাতা জানান, ছবিতে চারটি গান রয়েছে। শিগগিরই এগুলো প্রকাশ করা হবে ধারাবাহিকভাবে। এরমধ্যে তিনটি গানই লিখেছেন নির্মাতা অঞ্জন আইচ আর বাকিটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন সুজন আরিফ।
ছবিটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী অঞ্জন আইচ। বাংলা ট্রিবিউনকে বললেন, ‘প্রথম ৫ মিনিট যদি দর্শক দেখেন, তবে পুরো ছবিটা দেখবেন। এটা আমি নিশ্চিত। এখন আমার দায়িত্ব হচ্ছে ছবির প্রথম পাঁচ মিনিট দর্শকদের সামনে তুলে ধরার ব্যবস্থা করা। কোয়ারেন্টিনে থেকে সেই কাজটিই করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন