• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

কনডেম সেলে প্রদীপ ও লিয়াকত

নিজস্ব প্রতিদেক / ২৫৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
প্রদীপ কুমার দাশ ও লিয়াকত। ফাইল ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে কক্সবাজার জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। তাদের জেল কোড অনুযায়ী সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেল সুপার নেছার আলম।

সোমবার (৩১ জানুয়ারি) বলেন, মামলার রায়ের পর সোমবার সন্ধ্যায় দন্ডপ্রাপ্ত আসামিদের নিয়ে পুলিশভ্যান কারাগারে পৌঁছায়। এরপর মৃত্যুদন্ড প্রাপ্ত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে অন্য আসামিদের কাছ থেকে আলাদা করা হয়। তাদের কারাগারের একটি কক্ষকে কনডেম সেল ঘোষণা করে সেখানে রাখা হয়।’

তিনি বলেন, ‘কক্সবাজার জেলা কারাগারে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিদের জন্য আলাদা কোনও কনডেম সেল নেই। এই কারাগারে মৃতুদন্ড প্রাপ্ত আসামি এলে কিছু কক্ষকে কনডেম সেল ঘোষণা সেখানে রাখা হয়। জেল কোড অনুযায়ী তাদের প্রতিদিন খাবার ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়।’

নেছার আলম জানান, সিনহা হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ছয় আসামি কয়েদি হিসেবে গণ্য হবে। এ কারণে তাদের অন্য কয়েদিদের সঙ্গে সেলে রাখা হবে। একইসঙ্গে খালাস পাওয়াদের বিষয়ে আদালতের কাগজপত্র এলে মুক্তি দেওয়া হবে।’
এর আগে, বিকালে এ মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির আদেশ দেন। সূত্র-বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন