• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

কক্সবাজার সৈকত থেকে ৫ অপরাধী আটক

নিজস্ব প্রতিদেক / ৫৩১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে ৫ জন অপরাধীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে ঝাউবাগান এলাকায় একটি পরিত্যক্ত বিল্ডিং এর পিছন থেকে তাদের আটক করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

আটকরা হলেন- কক্সবাজার পশ্চিম লাহারপাড়া এলাকার মো. আবুল শমার ছেলে মো. জামশেদ (২০), আদর্শগ্রাম এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে মো. ইফনুছ (৪৬), দক্ষিণ ডিককুল এলাকার মো. বশির আহমেদের ছেলে মো. ইয়াছিন (২২), পশ্চিম লারপাড়া এলাকার সৈয়দের ছেলে মো. হামিম (১৮) ও একই এলাকার আবু তাহের মিয়ার ছেলে মো. নিজাম (১৯)।

পুলিশ জানিয়েছে- আটকরা ঝাউবাগান এলাকায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতির নিচ্ছে-এমন সময় তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন